দৈনিক প্রিয় টাইমস

মধ্যরাতে জরুরী বার্তা দিলেন : নাহিদ ইসলাম

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এর পেছনে রাজনৈতিক একটি উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, পুলিশকে দলীয়ভাবে পরিচালিত করা হলে তারা এ ধরনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা গেলে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে কি না, সেটিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিস্ফোরণের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর পুলিশের তৎপরতা চোখে পড়েনি। পরে কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা এখন দেখতে চাই কথায় নয়, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার মাধ্যমে পুলিশ তাদের সক্ষমতার প্রমাণ দেবে। সাভারের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি জানান, বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে তারা হাসপাতালে যাবেন এবং হামলার ঘটনায় কর্মসূচি বন্ধ হবে না। যা-ই ঘটুক, জুলাই পদযাত্রা চলমান থাকবে, বলেন তিনি।

এদিকে, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) ও ইমরান হোসেন। তাদের মধ্যে তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান বলেন, আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দলটির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মঞ্চে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও তারা কেউ আহত হননি।

পরে বিস্ফোরণের প্রতিবাদে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা সাভারে বিক্ষোভ মিছিল করেন। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অব্যাহত থাকবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মধ্যরাতে জরুরী বার্তা দিলেন : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com