সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অপরাধসংক্রান্ত কোনো ঘটনা বা অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজেরা আটক বা শারীরিকভাবে নির্যাতন না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেয় বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি কোনো অপরাধ সংঘটিত হতে দেখেন অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে অবগত হন, তাহলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। দূতাবাস আরও জানায়, প্রয়োজন হলে সৌদি আরবের জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১–এ যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা নেওয়া যেতে পারে।
একই সঙ্গে দূতাবাস স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, অপরাধের অভিযোগে কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক রাখা, মারধর করা বা শারীরিক নির্যাতনের কোনো সুযোগ নেই। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি যেকোনো অপরাধসংক্রান্ত ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে সবাইকে সংযম ও সচেতনতার সঙ্গে আইনসম্মত উপায়ে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
_1.png)
বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন