দৈনিক প্রিয় টাইমস

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শিরোপার অন্যতম দুই দাবিদার ফ্রান্স ও স্পেন। এই মহারণের আগে বড় এক ভবিষ্যদ্বাণী করেছেন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার বিশ্বাস, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের যে দল জয় পাবে, শেষ পর্যন্ত তারাই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বেলজিয়াম।

 ম্যাচ শেষে স্পেনের শক্তিমত্তা নিয়ে কথা বলতে গিয়ে কোর্তোয়া বলেন, স্প্যানিশরা বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে এবং তার বিশ্বাস, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ী দলই শেষ পর্যন্ত শিরোপা জিতবে। তিনি বলেন, স্পেন অবশ্যই বিশ্বকাপ জিততে পারে। তাদের দলে আত্মবিশ্বাস আছে, খেলোয়াড়রাও অসাধারণ। আমার বিশ্বাস, এই সেমিফাইনালে যে দল জিতবে, তারাই হবে বিশ্বচ্যাম্পিয়ন। কোর্তোয়ার এমন মন্তব্যে বিশ্বকাপের অপর সেমিফাইনাল ব্র্যাকেটের দলগুলো- আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও নরওয়ের সম্ভাবনাকে অনেকটাই খাটো করে দেখা হয়েছে বলে মনে করছেন অনেকে। তার এই মন্তব্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের বক্তব্যেরও। যদিও ইয়ামাল সরাসরি অন্য দলগুলোর সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন। স্পেনের এই উইঙ্গার বলেছিলেন, আমার মনে হয়, আমরাই বিশ্বকাপের সেরা দুই দল।

 আর যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, তাহলে সেটা স্পেনই। এদিকে বিশ্বকাপের অপর ব্র্যাকেটে কোয়ার্টার ফাইনালের লড়াই এখনো বাকি। সেখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই দুই ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ১২ জুলাই ২০২৬

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com