দৈনিক প্রিয় টাইমস

সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ দিল ফিফা

ফ্রান্সের কাছে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর পর এবার আরও একধাপ অবনবমন হলো আর্জেন্টিনার। স্পেন বেলজিয়ামকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় তারা আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে গেছে। তাতে আর্জেন্টিনার একধাপ অবনমন হয়ে নেমেছে তিন নম্বরে।

বর্তমান লাইভ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। দুইয়ে থাকা স্পেনের পয়েন্ট ১৯৩৪.৭৯। তিনে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৯২৫.১৫।

 এই তিন দলই ১৯০০+ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে। এরপর ১৮৭১.৩৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চারে। বিশ্বকাপ থেকে হতাশ করে বিদায় নেওয়া ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ছয় নম্বর থেকে তারা উঠে এসেছে পাঁচে। তাদের পয়েন্ট ১৮০৪.৯২। বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং হালনাগাদ হচ্ছে।

ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই অবস্থান আবারও পরিবর্তিত হতে পারে। কারণ শীর্ষ তিন দলই এখনও শিরোপার দৌড়ে রয়েছে। র‌্যাঙ্কিংয়ে পেছানো কি আর্জেন্টিনার জন্য শুভ সংকেত?

 পরিসংখ্যানের দিক থেকে শীর্ষস্থান হারানো অবশ্যই হতাশার। তবে ফুটবলে একটি কৌতূহলোদ্দীপক কুসংস্কারও রয়েছে। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। বিশ্বকাপের আগে সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির পর আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল।

সে সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এই ফলের কারণে দুই দলই গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়। অন্যদিকে আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে এবং বিশ্বকাপ শুরুর আগে এক নম্বর দল হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করে। এখন পরিস্থিতি বদলে গেছে। ফ্রান্স আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। স্পেন দুইয়ে এবং আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ১২ জুলাই ২০২৬

সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ দিল ফিফা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com