দৈনিক প্রিয় টাইমস

বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কারা,কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপ থেকে স্পেনের কাছে হেরে বিদায় নেয়ার পর চমকপ্রদ মন্তব্য করেছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার মতে, স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দলই শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতবে। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কোর্তোয়া বলেন, ‘অবশ্যই স্পেন বিশ্বকাপ জিততে পারে। তাদের দারুণ উদ্দীপনা রয়েছে, দলটিও অসাধারণ। আমার বিশ্বাস, স্পেন–ফ্রান্স সেমিফাইনালের যে দল জিতবে, তারাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।’

ম্যাচ চলাকালীন কোর্তোয়ার পরিবর্তে গোলপোস্টে নামেন সেন্নেন ল্যামেন্স। পরে স্পেনের জয়সূচক ২-১ গোলের সময় তিনি গোলবার সামলাচ্ছিলেন। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচসহ টিভিতে আজ নিজের বদলি হওয়ার কারণ ব্যাখ্যা করে কোর্তোয়া বলেন, ‘আমার কোয়াড্রিসেপস পেশিতে অনেক ব্যথা ছিল। গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল না, তবে লম্বা বল সামলাতে কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত কোচ আমাকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেন। এতে আমার কোনো আপত্তি নেই, কারণ দলের স্বার্থই সবার আগে।’ কোর্তোয়ার মন্তব্যের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন। ইয়ামাল বলেছিলেন, ‘বিশ্বকাপের সেরা দুটি দল এখন স্পেন ও ফ্রান্স। যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, তাহলে সেটা আমরাই।’ কোর্তোয়ার এই মন্তব্য নিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদমাধ্যমকে রোমেরো বলেন, ‘আমরা পুরোপুরি আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি। ম্যাচটা কঠিন হবে।

অন্য খেলোয়াড়রা কী বলছে, সেদিকে আমাদের মনোযোগ নেই। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য শুধু পরের ম্যাচ।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কারা,কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com