২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। হ্যামস্ট্রিং চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা ইসমাইল সাইবারি। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা। এর আগে বুধবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে দলটির কোচ মোহাম্মদ উয়াহাবি জানান, কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি সাইবারি।
উয়াহাবি বলেন, সাইবারি ছাড়া দলের সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে ছিটকে পড়তে হবে না। সম্প্রতি ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসভি আইন্দহোভেন ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সাইবারি, এবারের বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পট-কিকও নেন এই মিডফিল্ডার। তবে, কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে সেখানে তার ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে, সাইবারির অনুপস্থিতিতে কানাডার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা স্ট্রাইকার সুফিয়ান রাহিমির একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
এর আগে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছিল মরক্কো। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্রথম আফ্রিকান দল হিসেবে আবারও সেমিফাইনালে ওঠার লক্ষ্য অ্যাটলাস লায়ন্সদের। তবে, কোয়ার্টার ফাইনালে ওঠাকেই সাফল্য হিসেবে দেখছেন না কোচ উয়াহাবি। তিনি বলেন, অনেকে বলছেন, এখান পর্যন্ত আসাই যথেষ্ট। কিন্তু আমি তা মনে করি না। আমাদের লক্ষ্য আগামীকাল জিতে সেমিফাইনালে ওঠা। অন্যদিকে, এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজও। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেন, ফ্রান্স অবশ্যই অন্যতম ফেভারিট। কিন্তু আমরা প্রমাণ করেছি, সেরাদের সঙ্গেও সমানতালে লড়াই করতে পারি। এই দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে।
_1.png)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন