দৈনিক প্রিয় টাইমস

আর্জেন্টিনাকে আসল রূপ দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড

১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। ২০১৮ সালের পর আবার তারা সেমিফাইনালে। ৮ বছর আগে ক্রোয়েশিয়া বাধা পার হতে পারেনি থ্রি লায়নরা। এবার সামনে আর্জেন্টিনা। ৬০ বছর পর প্রথম ফাইনালে কি উঠতে পারবে ইংল্যান্ড? । অধিনায়ক হ্যারি কেইন আশার আলো দেখতে পাচ্ছেন। তার মতে, ইংল্যান্ডের এমন এক স্তরে পৌঁছানোর সক্ষমতা রয়েছে যা এখনো দেখা যায়নি।

গত শনিবার থ্রি লায়নরা অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে। আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে তাদের সেমিফাইনাল। বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের পর কোচ থমাস টুখেল ইংল্যান্ডের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে দলটির ‘ভাগ্য ভালো ছিল’, তারা ‘উদাসীন’ ছিল, ‘প্রচুর টেকনিক্যাল ভুল’ করেছে এবং তারা ‘যথেষ্ট গতিশীল ও আক্রমণাত্মক ছিল না।’ অধিনায়ক কেইন মনে করেন, টুখেলের এই হতাশার কারণ হলো দলটি অনুশীলনে যা করছিল তা ম্যাচে ফুটিয়ে তুলতে পারেনি।

৩২ বছর বয়সী কেইন এই টুর্নামেন্টে ছয়টি গোল করেছেন। তিনি জুড বেলিংহামের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের শীর্ষ গোলদাতা। কেইন বলেন, ‘তিনি যখন আমাদের অনুশীলন করতে দেখেন, আমাদের মধ্যকার বোঝাপড়া দেখেন এবং আমরা কী করতে পারি তা দেখেন, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের আক্রমণ করার ধরন, ওয়ান-টু-ওয়ান ড্রিবলিং ও স্কিল। তখন তিনি মাঠের খেলায় আমাদের সেই রূপটিই দেখতে চান।’ কেইন আরও বলেন, ‘তিনি অন্য সবার মতোই ভালো করে জানেন যে বিষয়টা এতটাও সহজ নয়। আমরা দুর্দান্ত সব প্রতিপক্ষ এবং ভালো দলের বিপক্ষে খেলছি। তিনি আমাদের থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করছেন এবং আমরা নিজেরাও জানি যে আমাদের আরও ভালো খেলার সক্ষমতা রয়েছে।’ সেরা খেলা দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড, ‘আমরা এখনো সেই সেরা খেলাটা খেলতে পারিনি, কেবল মাঝে মাঝে তার ঝলক দেখিয়েছি। নরওয়ের বিপক্ষে ম্যাচের কিছু মুহূর্তে আমরা ভালো খেলেছি। তবে আমরা যেভাবে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চাই এবং রাখতে পারি, তা এখনো হয়ে ওঠেনি।’ এখনো উন্নতি করার সুযোগ দেখছেন অধিনায়ক, ‘সেমিফাইনালে আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলবো। তাই সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমরা সেমিফাইনালে উঠেছি এবং এখনো আমাদের উন্নতি করার সুযোগ রয়েছে বলে মনে করছি।’ তবে চিন্তিত নয় কেইন, ‘তবে আমার মনে হয় না এটি নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু আছে। আমরা অনেক ইতিবাচক জিনিসও দেখাচ্ছি।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে আসল রূপ দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com