বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার কৃতিত্বে জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তার প্রতি আস্থা রেখেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। মিশর ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পরিচালনা পর্ষদ জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান সম্পন্ন করেছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। বিশ্বকাপ অভিযান শেষে বৃহস্পতিবার (৭ জুলাই) কায়রোতে ফিরবে মিশর দল। নতুন চুক্তির মেয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি হানি আবু রিদার দাবি, ফরাসি রেফারি ও তার সহকারীরা ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজিত হয়। মিশর শিবিরের অভিযোগ, তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে সম্ভাব্য একটি পেনাল্টি না দিয়ে বড় ধরনের ভুল করেছেন ম্যাচ কর্মকর্তারা।
ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মিশরীয় ফুটবলের অর্জনের ধারাবাহিকতা ধরে রাখা এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার পর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
_1.png)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন