দৈনিক প্রিয় টাইমস

বিশ্বকাপ শিরোপা জিতবে কোন দল, জানালো সুপার কম্পিউটার

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স—যে চারটি দলকে টুর্নামেন্ট শুরুর আগেই সেমিফাইনালিস্ট হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল অপটার সুপার কম্পিউটার। এবার সেই সুপার কম্পিউটার সম্ভাব্য চ্যাম্পিয়নও বেছে নিয়েছে। ২৫ হাজারবার সম্ভাব্য ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে অপটা জানিয়েছে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্স জিতবে ফ্রান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্প্যানিশরা।

এই সময়ে তারা জিতেছে ২৭টি ম্যাচ, ড্র করেছে ৯টি। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। অপটার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। যদিও শিরোপা জয়ের সম্ভাবনায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে, যার হার ২৩.৪ শতাংশ। অর্থাৎ সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, ডালাসে অনুষ্ঠিতব্য এই সেমিফাইনালের বিজয়ী দলই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। অন্যদিকে, শিরোপা জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সম্ভাবনা ২১.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, যা ৫০.৯ শতাংশ। শেষ চারে থাকা আর্জেন্টিনার সম্ভাবনাই সবচেয়ে কম দেখছে অপটা। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৬ শতাংশ।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিশ্বকাপ শিরোপা জিতবে কোন দল, জানালো সুপার কম্পিউটার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স—যে চারটি দলকে টুর্নামেন্ট শুরুর আগেই সেমিফাইনালিস্ট হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল অপটার সুপার কম্পিউটার। এবার সেই সুপার কম্পিউটার সম্ভাব্য চ্যাম্পিয়নও বেছে নিয়েছে। ২৫ হাজারবার সম্ভাব্য ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে অপটা জানিয়েছে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্স জিতবে ফ্রান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্প্যানিশরা।

এই সময়ে তারা জিতেছে ২৭টি ম্যাচ, ড্র করেছে ৯টি। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। অপটার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। যদিও শিরোপা জয়ের সম্ভাবনায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে, যার হার ২৩.৪ শতাংশ। অর্থাৎ সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, ডালাসে অনুষ্ঠিতব্য এই সেমিফাইনালের বিজয়ী দলই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। অন্যদিকে, শিরোপা জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সম্ভাবনা ২১.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, যা ৫০.৯ শতাংশ। শেষ চারে থাকা আর্জেন্টিনার সম্ভাবনাই সবচেয়ে কম দেখছে অপটা। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৬ শতাংশ।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com