দৈনিক প্রিয় টাইমস

দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ১৫ জুলাই ২০২৬

দুই পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com