দৈনিক প্রিয় টাইমস

এবার শেষ মুহূর্তে গোপন অস্ত্র সামনে আনছেন স্কালোনি

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে শেষ প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) রাতের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেমিফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। সোমবারের অনুশীলনে খেলোয়াড়রা প্রথমে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেন। তবে এখনো সম্ভাব্য একাদশ নিয়ে কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেননি কোচ লিওনেল স্কালোনি।

ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলনেই রক্ষণভাগ, সেট-পিস এবং ম্যাচ পরিকল্পনা চূড়ান্ত করবেন তিনি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারালেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় নিশ্চিত করতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। এরপরও স্কালোনি মূল একাদশের ওপরই আস্থা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়।

যদিও লিয়ান্দ্রো পারেদেস সামান্য ক্র্যাম্পে ভুগেছিলেন, তার চোট গুরুতর নয়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার পরিবর্তে গঞ্জালো মন্টিয়েল সুযোগ পেতে পারেন। এছাড়া মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে।

তবে স্কালোনির দীর্ঘদিনের কৌশল অনুযায়ী, ম্যাচের আগে একাদশ গোপন রাখার সম্ভাবনাই বেশি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা নিশ্চিত হওয়া যাবে ম্যাচ শুরুর ঠিক আগে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এবার শেষ মুহূর্তে গোপন অস্ত্র সামনে আনছেন স্কালোনি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com