বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বের শীর্ষ দু’দল আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই কে শিরোপা জিতবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সেই আলোচনায় এবার যোগ দিয়েছে ব্রাজিলের একটি জাগুয়ার। রয়টার্স ব্রাজিলের রিও ডি জেনেইরোর বায়ো পার্কে থাকা জাগুয়ারটির নাম ‘পটি’। বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য বিজয়ী নির্ধারণে তার সামনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকা লাগানো দুটি পৃথক বক্স রাখা হয়।
কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ঘ্রাণ নেয়ার পর পটি আর্জেন্টিনার পতাকাবাহী বক্সটি বেছে নেয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এর অর্থ হলো ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনাই শিরোপা জিতবে। অবশ্য প্রাণীদের মাধ্যমে ফুটবল ম্যাচের ফল অনুমানের বিষয়টি নতুন নয়। ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফলাফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এরপর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নানা দেশের চিড়িয়াখানা ও বন্যপ্রাণী পার্কে প্রাণীদের দিয়ে এমন প্রতীকী ভবিষ্যদ্বাণীর আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত করবে ফিফা চলতি বিশ্বকাপেও এ ধরনের আয়োজনের নজির রয়েছে। এর আগে ব্রাজিলের আরেক সামুদ্রিক প্রাণী, হাঙর ‘রিতিনিয়া’, কয়েকটি ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসে। একইভাবে মেক্সিকোর কয়েকটি প্রাণী উদ্যানেও হাতি, গরিলা ও জেব্রার মাধ্যমে বিভিন্ন ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমানের আয়োজন করা হয়েছিল। তবে এসব ভবিষ্যদ্বাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
এগুলো মূলত দর্শক ও ফুটবলপ্রেমীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়। তারপরও বড় টুর্নামেন্টের আগে এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রতিবারই সমর্থকদের কৌতূহল বাড়িয়ে দেয়। এদিকে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা ও স্পেন দু’দলই দারুণ ছন্দে রয়েছে। শক্তিশালী দুই দলের এই ফাইনালকে ঘিরে ফুটবলবিশ্বে তুমুল উত্তেজনা বিরাজ করছে। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান জাগুয়ারের ভবিষ্যদ্বাণী সত্যি হবে, নাকি শিরোপা জিতবে স্পেন তার উত্তর মিলবে ফাইনালের বাঁশি বাজার পর।
_1.png)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন