দৈনিক প্রিয় টাইমস

ফাইনালের কয়েক ঘণ্টা আগে যে পোস্ট দিয়ে আলোচনায় ইয়ামাল

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ছবিটির ক্যাপশনে ১৯ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, ‘ফর ইউ এন্ড ফর দ্য স্ট্রিটস’। এই কথার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার জায়গা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের এই এলাকাতেই তার ফুটবল জীবনের সূচনা।

 নিজের জন্মস্থানকে সম্মান জানিয়ে তিনি নিয়মিত ম্যাচে যে হেডব্যান্ড পরেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম দিকের ক্লাব লা তোরেতার জার্সি পরা অবস্থায় দেখা যায়। পোস্টটিতে তিনি স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা ইয়ামালের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। এদিকে, এবারের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী শুরুটা করতে পারেননি ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না।

তবে ধীরে ধীরে খেলার সময় বাড়িয়ে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে জায়গা করে নেন। এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন, যা ছিল সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট না করলেও দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ২০ জুলাই ২০২৬

ফাইনালের কয়েক ঘণ্টা আগে যে পোস্ট দিয়ে আলোচনায় ইয়ামাল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ছবিটির ক্যাপশনে ১৯ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, ‘ফর ইউ এন্ড ফর দ্য স্ট্রিটস’। এই কথার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার জায়গা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের এই এলাকাতেই তার ফুটবল জীবনের সূচনা।

 নিজের জন্মস্থানকে সম্মান জানিয়ে তিনি নিয়মিত ম্যাচে যে হেডব্যান্ড পরেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম দিকের ক্লাব লা তোরেতার জার্সি পরা অবস্থায় দেখা যায়। পোস্টটিতে তিনি স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা ইয়ামালের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। এদিকে, এবারের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী শুরুটা করতে পারেননি ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না।

তবে ধীরে ধীরে খেলার সময় বাড়িয়ে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে জায়গা করে নেন। এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন, যা ছিল সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট না করলেও দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com