দৈনিক প্রিয় টাইমস

হাদি হত্যায় জামায়াতের যার নাম প্রকাশ পেল

শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাইয়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে।

 এসব পোস্টে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফেসবুক পোস্টগুলোর একটিতে দাবি করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমিরের একজন ব্যক্তিগত সহকারী (পিএস) হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। পোস্টে আরও বলা হয়, হাদিকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির পেছনে ওই ব্যক্তির ভূমিকা ছিল।

একই আইডি থেকে দেওয়া আরেকটি পোস্টে অভিযোগ করা হয়, হাদি হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রী জড়িত। এছাড়া হত্যার বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 পোস্টগুলোতে আরও দাবি করা হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টি করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয়।

তবে সংশ্লিষ্ট ফেসবুক আইডিটি হাদির ভাইয়ের বলে নিশ্চিত হওয়া গেলেও পোস্টগুলো তিনি নিজে দিয়েছেন কি না, নাকি আইডিটি হ্যাকড হয়েছে- সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর একটি মন্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 তিনি দাবি করেছেন, বাংলাদেশে সংঘটিত একটি বড় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে সে বিষয়ে তিনি জানেন। তবে তিনি কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করেননি। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব পোস্ট ও বক্তব্যের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা ও উৎস নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাদি হত্যায় জামায়াতের যার নাম প্রকাশ পেল

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com