দৈনিক প্রিয় টাইমস

নেতা রাশেদ খান মেননের নির্মম মৃত্যু

নেতা রাশেদ খান মেননের নির্মম মৃত্যু

গ্রেফতার এড়াতে গিয়ে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় এ ঘটনা ঘটে।

 নিহত রাশেদ বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ গ্রেফতার করতে আসছে এমন খবরে রাশেদ তার ভবনের ছাদ থেকে প্রতিবেশীর ছাদে লাফ দিয়ে চলে যান। সেখান থেকে লাফিয়ে নিচে নামেন তিনি। তারপর বাড়ির দেয়াল টপকে বেরিয়ে একটি কাঁচা সড়ক দিয়ে দৌঁড়ে পালাচ্ছিলেন।

 একপর্যায়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাশেদের বড় ছেলে সাহেল জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তার বাবা পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন এমন খবর জানার পর এসে দেখেন তাকে সিএনজিতে তোলা হচ্ছে।

তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও তার বাবা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান সোহেল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি। এছাড়াও তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নেতা রাশেদ খান মেননের নির্মম মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com