রাজধানীর গুলশান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ডিবি জানায়, শনিবার রাত ৮টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির তথ্যমতে, নূর মোহাম্মদ জামালপুরে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি।
গ্রেপ্তার নূর মোহাম্মদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
_1.png)
রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন