দৈনিক প্রিয় টাইমস

হঠাৎ যে ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) এ নির্দেশনা দেয়া হয়েছে আইএসপিআর থেকে। মোতায়েন হতে যাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। সূত্র বলছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন।

 মূলত এটিকে সামনে রেখেই মোতায়েন হতে যাচ্ছে সেনাবাহিনী। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবেন।

জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে।

 সেই প্রেক্ষিতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে থাকবে। আওয়ামী লীগ যাতে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে; সেজন্য বাহিনীগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে গেল দুদিন আগে থেকেই সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটক করা হচ্ছে।

 যদিও এর মাঝেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে বলে নানা সংবাদ মাধ্যমে খবর আসছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হঠাৎ যে ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) এ নির্দেশনা দেয়া হয়েছে আইএসপিআর থেকে। মোতায়েন হতে যাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। সূত্র বলছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন।

 মূলত এটিকে সামনে রেখেই মোতায়েন হতে যাচ্ছে সেনাবাহিনী। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবেন।

জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে।

 সেই প্রেক্ষিতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে থাকবে। আওয়ামী লীগ যাতে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে; সেজন্য বাহিনীগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে গেল দুদিন আগে থেকেই সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটক করা হচ্ছে।

 যদিও এর মাঝেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে বলে নানা সংবাদ মাধ্যমে খবর আসছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com