দৈনিক প্রিয় টাইমস

সাকিব আল হাসান গ্রেপ্তার

সাকিব আল হাসান গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া। গ্রেপ্তার উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর চালান।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘বিএনপির একটি মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাকিব আল হাসান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া। গ্রেপ্তার উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর চালান।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘বিএনপির একটি মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com