দৈনিক প্রিয় টাইমস

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন তথ্য জানালেন শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (০৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সম্প্রতি শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায় এ বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামি যিনি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কি বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারে প্রাসঙ্গিক না।’ তিনি বলেন, ‘আমাদের যে প্রক্রিয়া, সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না। তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সেটা চলমান আছে। কূটনীতির কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে; তারা এটা নিয়ে কাজ করছে।’ পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জবাব, ‘আইনি জটিলতা আছে কি নাই, সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানোর দরকার, সেটা আমরা চালাচ্ছি। সেটা কোনো ঘাটতি আমি দেখছি।’ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিনি বলেন, ‘আমরা সঠিক চ্যানেলে চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিকে যখন ফেরত আনা হয় বা যে প্রটোকল বা নর্মস (মানদণ্ড) আছে, সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করা হবে। সেটাই তো বাংলাদেশের জনগণ চায়।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন তথ্য জানালেন শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com