দৈনিক প্রিয় টাইমস

বিএনপির সরোয়ার আলমগীরকে এমপি করে গেজেট প্রকাশ, শপথ যখন?

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশ করা হয়েছে। আজ সংসদে সন্ধ্যা ৭টায় শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান। এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

 এর আগে, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে জানান আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান জামায়াতের আইনজীবীরা। সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন।

 পরে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। সে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিএনপির সরোয়ার আলমগীরকে এমপি করে গেজেট প্রকাশ, শপথ যখন?

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশ করা হয়েছে। আজ সংসদে সন্ধ্যা ৭টায় শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান। এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

 এর আগে, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে জানান আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান জামায়াতের আইনজীবীরা। সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন।

 পরে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। সে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com