দৈনিক প্রিয় টাইমস

বিএনপি নেতাকে গণপিটুনি

বিএনপি নেতাকে গণপিটুনি

ভিজিডি কার্ড, পানির পাম্প ও সরকারি ঘর পাইয়ে দেয়ার আশ্বাসে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সোহেল রানার বিরুদ্ধে। টাকা ফেরত না পেয়ে এবং প্রতারণা বুঝতে পেরে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 অভিযুক্ত সোহেল রানা উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাসে উপজেলার রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া ও ভাঙ্গুড়া বাজার এলাকার অনেকের কাছ থেকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা সংগ্রহ করেন সোহেল রানা। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, সরকারি চালের কার্ড করে দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনও কার্ড দেয়নি ওই নেতা। হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেয়ার আশ্বাসে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। টাকা দেয়ার প্রমাণও আছে। কিন্তু এখন পর্যন্ত কোনও ঘর পাইনি।

 ভুক্তভোগীদের দাবি, এমনভাবে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সাত থেকে আট মাস পার হলেও কোনও সরকারি সুবিধা মেলেনি। এ অবস্থায় শুক্রবার রাতে কয়েকজন ভুক্তভোগী ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড এলাকায় সোহেল রানাকে আটক করেন। পরে তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়।

অভিযোগের বিষয়ে সোহেল রানার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী শিখা খাতুন বলেন, আমার স্বামী প্রতারক সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিছে কেন? যেহেতু তারা মারছে, তাই টাকা পরিশোধ।

 ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সরকারি সুবিধা দেয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টতা থাকায় তাদের কাছেও অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক বলেন, সোহেল রানার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগের কথা শুনেছি। মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। ইতোমধ্যে তাকে আমাদের দলের সঙ্গে কর্মকাণ্ড চালাতে নিষেধ করা হয়েছে। দ্রুতই তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ০৭ জুন ২০২৬

বিএনপি নেতাকে গণপিটুনি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com