ফিফা সোমবার ২০২৬ বিশ্বকাপের সেরা গোল নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু করেছে। এবারের তালিকায় স্থান পেয়েছে মোট ১২টি গোল, যেখানে রয়েছে দুর্দান্ত ড্রিবল, দূরপাল্লার শট এবং টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে করা ম্যাচজয়ী গোল। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের গোল নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। মনোনীত গোলগুলোর মধ্যে অন্যতম স্পেনের ফেররান তোরেসের ফাইনালে করা শিরোপাজয়ী গোল।
আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জিতিয়ে দেশের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে এক প্রতিবেদনে জানায়, রানার্সআপ আর্জেন্টিনার দুটি গোলও জায়গা পেয়েছে এই তালিকায়। লিওনেল মেসি গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে নিজের প্রথম গোলটির জন্য মনোনয়ন পেয়েছেন। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এছাড়া কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত শটে দলের সেমিফাইনাল নিশ্চিত করা হুলিয়ান আলভারেজের গোলও রয়েছে মনোনীতদের মধ্যে। কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হারা ম্যাচে করা অসাধারণ গোলটির জন্য মনোনয়ন পেয়েছেন। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের ৬-৪ ব্যবধানের জয়ে শেষ গোলটি করা জুড বেলিংহ্যামও রয়েছেন তালিকায়। নরওয়ের আরলিং হালান্ড ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে করা দূরপাল্লার গোলের জন্য মনোনয়ন পেয়েছেন। এছাড়া চূড়ান্ত তালিকায় আরও রয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার কেরিম আলাজবেগোভিচ, হাইতির উইলসন ইসিদর, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, জাপানের দাইজেন মায়েদা, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং উজবেকিস্তানের এলদোর শোমুরোদভ। এখন ফুটবলপ্রেমীদের ভোটেই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলের বিজয়ী।
_1.png)
বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন