ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনা কোচ কথাই বলতে পারেননি ঠিকভাবে। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছেড়ে যান। লিওনেল স্কালোনি আবার কথা বললেন। বিশ্বকাপ ফাইনালে হারের পরের মতো চোখে পানি ছিল না তার। এবার তিনি চওড়া হাসি নিয়ে কথা বললেন। নিজের শহর পুজাতোতে ফেরার আগে শুধু দলের ও ভক্তদের প্রশংসাই করেননি, স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কিত তত্ত্ব নিয়েও উদাসীন মনোভাব দেখালেন। স্কালোনি গাড়ি থামাতেই জানালার দিকে সাংবাদিকদের ঢেউ উঠেছিল। ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসির কিছু কথাবার্তা ড্রেসিংরুমে অস্থিরতার গুঞ্জন তুলেছে। সেটি নিয়ে জানতে চাওয়া হয় কোচের কাছে। দলের সার্বিক পারফরম্যান্স সম্পর্কেও তার মত জানতে চান সাংবাদিকরা।
স্কালোনি সাফ সাফ জানিয়ে দেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি কিছু জানি না। আপনারা কী বলছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই।’ তার উত্তরটা বিনয়ী ছিল, কিন্তু এতটাই দৃঢ় ছিল যে যে কোনো বিতর্ক বা সন্দেহ শুরুতেই প্রত্যাখ্যান করে দিলেন। স্কোয়াডের সবার মধ্যে কি একতা ছিল নাকি কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল, এই প্রশ্ন করতেই লাফিয়ে গাড়ি থেকে বের হলেন স্কালোনি, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি।’ খেলোয়াড়দের মনোভাব নিয়ে তিনি জোর গলায় বললেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে, এই জার্সিতে তারা জাত চিনিয়েছে এবং আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে যখন একজন খেলোয়াড়কে জাতীয় দলে আসবে, এটা কোনো ব্যাপার হবে না তখন। কারণ এটা একটা ইঙ্গিত।’
শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস আর্জেন্টাইনদের’ ব্যানার দেখানোর কারণে তিন আর্জেন্টাইন খেলোয়াড়ের ব্রিটিশ ভিসা নিষিদ্ধ করা হবে। এনিয়ে স্কালোনির জবাব, ‘আমার কিছু জানা নেই, তারা কোনো কিছুই আমাদের বলেছিল না।
আপনারা যেভাবে দেখেছেন আমিও এটা (পতাকা) সেভাবে দেখেছি।’ আপাতত জাতীয় দল থেকে ছুটি, এখন শুধুই পরিবারকে নিয়ে ভাবনা, ‘আমি তাদের সঙ্গে থাকতে চাই। তাদের দেখতে মন উতলা হয়ে আছে।’ তারপর? ‘সেপ্টেম্বরে আমাকে অনুশীলন মাঠে থাকতে হবে।’
_1.png)
বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন