দৈনিক প্রিয় টাইমস

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বাবার অসুস্থতার খোঁজ নিতে বাড়িতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রোববার (২১ জুন) রাতে শহরের বড়গাছা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নাটোর সদর থানা পুলিশ।

 পুলিশ সূত্রে জানা যায়, বাবার খোঁজ নিতে বাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে শহরের বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে শিক্ষার্থী ইয়াছিনকে আটকে রেখে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি মনছুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে জেমসকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশে দেয়।

 প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী ইয়াছিনকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেই মামলার তদন্তের অংশ হিসেবে রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বাবার অসুস্থতার খোঁজ নিতে বাড়িতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রোববার (২১ জুন) রাতে শহরের বড়গাছা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নাটোর সদর থানা পুলিশ।

 পুলিশ সূত্রে জানা যায়, বাবার খোঁজ নিতে বাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে শহরের বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে শিক্ষার্থী ইয়াছিনকে আটকে রেখে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি মনছুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে জেমসকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশে দেয়।

 প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী ইয়াছিনকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেই মামলার তদন্তের অংশ হিসেবে রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com