স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই দাবি তোলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকেই পরিবর্তন করা উচিত। গত কয়দিন ধরেই বিএনপির নেতৃত্বাধীন সরকারের সমালোচনায় নানা বক্তব্য দিচ্ছেন এনসিপির এই নেতা।
।এরমধ্যে গত রোববার নওগাঁয়ে সরকারকে টেনে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি। এবার চাইলেন চার মন্ত্রীর পদত্যাগ। নাসীরুদ্দীন পাটওয়ারী নওগাঁয়ে দেওয়া বক্তব্যে এক পর্যায়ে বিএনপির উদ্দেশে বলেন, শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন, আপনারা কোথায় পালাবেন, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বিএনপি পাহারা না দিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির এসব নেতাদের গিলে ফেলত।
_1.png)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন