দৈনিক প্রিয় টাইমস

সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য

বিশ্বকাপ ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের একটি পুরোনো ছবি। ভাইরাল হওয়া সেই ছবিগুলো সত্যিই আসল বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

 ইউনিসেফ জানায়, ১৮ বছরেরও বেশি আগে একটি তহবিল সংগ্রহমূলক ফটোশুটের সময় শিশু লামিনে ইয়ামাল ও তার মা শেইলার সঙ্গে দেখা হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ওই আয়োজনেই তোলা হয়েছিল মেসির কোলে শিশু ইয়ামালের বহুল আলোচিত ছবিগুলো, যা এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগঘন আলোচনার বিষয় হয়ে উঠেছে। সময় গড়িয়ে সেই শিশু ইয়ামাল এখন বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার।

 অন্যদিকে মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। মাঠে দুজনের অসাধারণ নৈপুণ্য যেমন কোটি মানুষের অনুপ্রেরণা, তেমনি মাঠের বাইরেও তারা শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করছেন।

 বর্তমানে লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল—দুজনই ইউনিসেফের শুভেচ্ছাদূত (Goodwill Ambassador) হিসেবে বিশ্বের শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন। ইউনিসেফ বলেছে, তাদের লক্ষ্য হলো—পৃথিবীর প্রতিটি শিশু যেন নিরাপদে বেঁচে থাকতে পারে, সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং নিজের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।

 আর এই লক্ষ্য বাস্তবায়নে মেসি ও ইয়ামালের মতো দুই তারকাকে পাশে পেয়ে তারা গর্বিত। ছবিগুলো তুলেছিলেন খ্যাতিমান আলোকচিত্রী জোয়ান মনফোর্ট। ১৮ বছর পর সেই ছবিগুলো আবারও প্রমাণ করল, সময়ের ব্যবধানে বদলে গেলেও অনুপ্রেরণার গল্প কখনো পুরোনো হয় না।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের একটি পুরোনো ছবি। ভাইরাল হওয়া সেই ছবিগুলো সত্যিই আসল বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

 ইউনিসেফ জানায়, ১৮ বছরেরও বেশি আগে একটি তহবিল সংগ্রহমূলক ফটোশুটের সময় শিশু লামিনে ইয়ামাল ও তার মা শেইলার সঙ্গে দেখা হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ওই আয়োজনেই তোলা হয়েছিল মেসির কোলে শিশু ইয়ামালের বহুল আলোচিত ছবিগুলো, যা এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগঘন আলোচনার বিষয় হয়ে উঠেছে। সময় গড়িয়ে সেই শিশু ইয়ামাল এখন বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার।

 অন্যদিকে মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। মাঠে দুজনের অসাধারণ নৈপুণ্য যেমন কোটি মানুষের অনুপ্রেরণা, তেমনি মাঠের বাইরেও তারা শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করছেন।

 বর্তমানে লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল—দুজনই ইউনিসেফের শুভেচ্ছাদূত (Goodwill Ambassador) হিসেবে বিশ্বের শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন। ইউনিসেফ বলেছে, তাদের লক্ষ্য হলো—পৃথিবীর প্রতিটি শিশু যেন নিরাপদে বেঁচে থাকতে পারে, সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং নিজের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।

 আর এই লক্ষ্য বাস্তবায়নে মেসি ও ইয়ামালের মতো দুই তারকাকে পাশে পেয়ে তারা গর্বিত। ছবিগুলো তুলেছিলেন খ্যাতিমান আলোকচিত্রী জোয়ান মনফোর্ট। ১৮ বছর পর সেই ছবিগুলো আবারও প্রমাণ করল, সময়ের ব্যবধানে বদলে গেলেও অনুপ্রেরণার গল্প কখনো পুরোনো হয় না।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com