দৈনিক প্রিয় টাইমস

বাংলাদেশ সময় বিশ্বকাপ ফাইনাল কবে, কখন?

বাংলাদেশ সময় বিশ্বকাপ ফাইনাল কবে, কখন?

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০১০ বিশ্বকাপের শিরোপা জয়ী স্পেন।

 অন্যদিকে, তৃতীয় স্থানের জন্য লড়বে সেমিফাইনালের দুই পরাজিত দল ফ্রান্স ও ইংল্যান্ড। ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের পর প্রথমবারের মতো টানা দু’বার বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার সামনে। আর ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের সামনে দ্বিতীয়বার শিরোপা জয়ের হাতছানি।

চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সময় কবে, কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

ফাইনাল ম্যাচ: আর্জেন্টিনা বনাম স্পেন তারিখ: ১৯ জুলাই ২০২৬ সময়: রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় ২০ জুলাই) ভেন্যু: নিউজার্সি স্টেডিয়াম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র অর্থাৎ, আগামী রোববার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।

 দর্শকদের বিনোদন দিতে ফাইনালের হাফটাইমে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবারের মতো তারকারা পারফর্ম করবেন। আর এ কারণে ফাইনালের হাফটাইমে বিরতির সময় ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়া ফাইনাল ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে সমাপনী অনুষ্ঠান যেখানে টম ক্রুজ, রবি উইলিয়ামস ও নিকোল শারজিঙ্গারের মতো তারকাদের দেখা যেতে পারে।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচের আগের দিন অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। চলুন দেখে নেওয়া যাক কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: ফ্রান্স বনাম ইংল্যান্ড তারিখ: ১৮ জুলাই ২০২৬ সময়: শনিবার দিবাগত রাত ৩টায় (বাংলাদেশ সময় ১৯ জুলাই) ভেন্যু: মায়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র আপাতদৃষ্টিতে এই ম্যাচটির খুব একটা গুরুত্ব না থাকলেও ফ্রান্স ও ইংল্যান্ড দুই দলেই আছেন গোল্ডেন বুটের দৌড়ে থাকা বেশ ক’জন খেলোয়াড়।

ফ্রান্সের এমবাপ্পে এবং ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের সামনে তাই সুযোগ রয়েছে লিওনেল মেসিকে টপকে গোল্ডেন বুট জয়ের। তবে তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে দুই দলই হয়তো প্রথম একাদশে এমন খেলোয়াড়দের সুযোগ দেবেন যারা টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে সেভাবে সুযোগ পাননি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাংলাদেশ সময় বিশ্বকাপ ফাইনাল কবে, কখন?

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com