দৈনিক প্রিয় টাইমস

আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে নোংরা দল

বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনালের আগে ক্রীড়া বিষয়ক ‘রেডিও মার্কা’-র জনপ্রিয় অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে কথার পারদ চড়ালেন স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ।

 লুইস দে লা ফুয়েন্তের স্পেন দলের প্রতি পূর্ণ আস্থা থাকলেও, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে রীতিমতো আক্রমণাত্মক মন্তব্য করেছেন তিনি। গোমেজের মতে, স্পেনই এবার বিশ্বকাপ জিততে যাচ্ছে, তবে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে জয় পাওয়াটা হবে ভীষণ কঠিন।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে স্পেনই বিশ্বকাপ জিততে যাচ্ছে, তবে এর জন্য আমাদের অনেক বড় মূল্য চুকাতে হবে।’ আর্জেন্টিনা দলকে প্রতিপক্ষ হিসেবে বিশ্লেষণ করতে গিয়ে বেশ চড়া সুর ছিল এই স্প্যানিশ সাংবাদিকের। আলবিসেলেস্তেদের মাঠের চতুরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের জন্য এর চেয়ে কঠিন প্রতিপক্ষ আর হতেই পারত না। এটি মূলত ‘পুরুষ বনাম বালকদের’ (অভিজ্ঞ বনাম তরুণ) লড়াই হতে যাচ্ছে।’ এর পরপরই আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন গোমেজ।

 তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের এমন কিছু ফুটবলার আছে যাদের খেলা সহিংসতার কাছাকাছি এবং সামগ্রিকভাবে এটি একটি সহিংস দল।’

 আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তীব্র সমালোচনা করলেও দেশটির ফুটবল ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং প্রতিভা নিয়ে প্রশংসা করেছেন গোমেজ। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, ‘ইতিহাসের সেরা ফুটবলাররা এই আর্জেন্টিনা থেকেই এসেছে—তা সে ডি স্টেফানো, ম্যারাডোনা কিংবা মেসিই হোক না কেন।"

একই সঙ্গে আর্জেন্টিনার ডাগআউটে থাকা লিওনেল স্কালোনিকে একজন ‘দুর্দান্ত কোচ’ হিসেবেও প্রশংসা করেন তিনি। আর্জেন্টিনাকে নিয়ে শঙ্কার কথা জানালেও নিজের দেশ স্পেনকে নিয়ে গোমেজের আত্মবিশ্বাসের কমতি নেই। পুরো টুর্নামেন্টে স্পেনই সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে দাবি করে লুইস দে লা ফুয়েন্তের ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রায় তিনবার উচ্চারণ করে তিনি বলেন, ‘এই বিশ্বকাপের সেরা কোচ হলেন লুইস দে লা ফুয়েন্তে।’ স্প্যানিশ কোচের ওপর নিজের প্রচণ্ড গর্ববোধের কথা জানিয়ে গোমেজ একটি ভেতরের খবরও ফাঁস করেন। টুর্নামেন্টের শুরুর দিকে দে লা ফুয়েন্তের সঙ্গে তাঁর একটি ব্যক্তিগত আলাপ হয়েছিল। তখন স্প্যানিশ কোচ তাকে কথা দিয়েছিলেন যে, নকআউট পর্বের সময় দল ‘নিখুঁত’ হয়ে উঠবে এবং ফাইনালের মঞ্চে তারা পৌঁছাবে ‘একেবারেই নিখুঁত’ এক দল হিসেবে।

গোমেজের দাবি, স্পেনের ফাইনালে ওঠার মধ্য দিয়ে কোচের সেই ভবিষ্যদ্বাণী আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে নোংরা দল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com